সমাজকর্ম পরিচিতি 

ডিপার্টমেন্ট: সমাজকর্ম 

অনার্স ১ম বর্ষ 

বিষয় কোড: 212101


 


অধ্যায়-১: সমাজকর্মের মৌলিক ধারণাসমূহ


১. সামাজিক সমস্যা মূলত কি? অথবা, সামাজিক সমস্যা বলতে কি বুঝ?

উত্তর: সামাজিক সমস্যা বলতে এমন এক অবাঞ্চিত প্রতিকূল, অসদাচরণ ও অনভিপ্রেত সামাজিক অবস্থাকে বা পরিস্থিতিকে বুঝায় যা সমাজের অধিকাংশ মানুষের উপর নেতিবাচক প্রভাব বিস্তার করে।


২. গ্রিক কোন শব্দ থেকে 'Problem' শব্দটি এসেছে?

উত্তর: গ্রিক শব্দ Problema শব্দ থেকে Problem শব্দটি এসেছে।


৩. সামাজিক সমস্যার দু'টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ১. সমাজের বৃহত্তম অংশের ওপর ক্ষতির প্রভাব ও ২. সামাজিক মূল্যবোধ ও আদর্শের পরিপন্থী।


৪. "The Social Work Dictionary' গ্রন্থটি কে সম্পাদনা করেন?

উত্তর: Robert L. Barker.


৫. কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা চালু হয়?

উত্তর: ১৭৯৩ সালে।


৬. সমাজ সংস্কার বলতে কী বুঝ? অথবা, সমাজ সংস্কার অর্থ কি?

উত্তর: সমাজের অগ্রগতির পথে বাধা সৃষ্টিকারী উপাদানকে মোকাবেলা করার জন্য সুসংগঠিত প্রচেষ্টাকে সমাজ সংস্কার বলে।


৭. কত সালে রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন?

উত্তর: ১৮২৮ সালে।


৮. সমাজ সংস্কারের দুটি উপায় কি?

উত্তর: সমাজ সংস্কারের দুটি উপায় হলো- ১. শিক্ষা এবং ২. জনমত সৃষ্টি।


৯. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?

উত্তর: সতীদাহ প্রথা উচ্ছেদ হয় ১৮২৯ সালে।


১০. সামাজিক বিমা কি ধরনের কার্যক্রম?

উত্তর: নিরাপত্তা মূলক কার্যক্রম।


১১. সামাজিক নিরাপত্তা কি?

উত্তর: সামাজিক নিরাপত্তা এমন আর্থ সামাজিক প্রতিরক্ষামূলক ব্যবস্থা যাতে নিয়ন্ত্রন বহিভূত অবস্থায় ব্যক্তিতে ন্যূনতম মৌল মানিবক প্রয়োজনের নিশ্চয়তা দেয়া হয়। বাধ্য, বেকারত্ব, বৈধব্য, অসুস্থতা, দুর্ঘটনা, প্রতিবন্ধিত্ব প্রভৃতি অবস্থায় ব্যক্তি ও তার পরিবারকে ১ ন্যূনতম সংস্থান নিশ্চিত করনই এর মূল লক্ষ্য।


১২. সামাজিক নিরাপত্তা কর্মসূচির রূপকার কে?

উত্তর: স্যার উইলিয়াম বিভারিজ।


১৩. সামাজিক নিরাপত্তার শ্রেণিবিভাগ লিখ

উত্তর: সামাজিক নিরাপত্তা ৩ ধরনের।


১৪. হিন্দু বিধবা আইন কত সালে পাস হয়?

উত্তর: ১৮৫৬ সালে হিন্দু বিধবা আইন পাশ হয়।


১৫. তিনজন সমাজ সংস্কারের নাম লিখ।

উত্তর: রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ।


১৬. এলিজাবেথীয় দরিদ্র আইন কী?

উত্তর: যুক্তরাজ্যের রানি এলিজাবেথ প্রণীত পূর্ববর্তী দরিদ্র আইনের সমন্বয়ে রচিত আইন।


১৭. কত সালে শ্রমিক ক্ষতিপূরণ আইন প্রবর্তিত হয়?

উত্তর: ১৯২৩ সালে।


১৮. পঞ্চদৈত্য কী?

উত্তর: পঞ্চদৈত্য হচ্ছে- বিভারেজ রিপোট অনুযায়ী অভাব, রোগ, অজ্ঞতা, অপরিচ্ছন্নতা এবং অলসতা এই পাঁচটিকে বলা হয় পঞ্চদৈত্য।


১৯. পঞ্চদৈত্য' ধারণাটির প্রবক্তা কে? অথবা, পঞ্চদৈত্য এর ধারণার প্রবর্তক কে?

উত্তর: স্যার উইলিয়াম।


২০. সমাজকল্যাণের সবচেয়ে ভাল সংজ্ঞা কে দিয়েছেন?

উত্তর: W.A Friedlander।


২১. যৌতুক নিরোধ আইন কখন প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৮০ সালে প্রতিষ্ঠিত হয়।



---


অধ্যায়-২: সমাজকর্মের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক ও পার্থক্য


২২. সমাজবিজ্ঞান কি? অথবা, সমাজবিজ্ঞান বলতে কী বুঝ?

উত্তর: সামাজিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে যে বিজ্ঞান গড়ে উঠেছে তাই সামাজিক বিজ্ঞান বা সমাজবিজ্ঞান।


২৩. সমাজবিজ্ঞানের জনক কে?

উত্তর: August Comte (অগাস্ট কোঁৎ)।


২৪. পজিটিভ ফিলোসফি গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: অগাস্ট কোঁৎ।


২৫. দুইজন সমাজবিজ্ঞানীর নাম লিখ।

উত্তর: ১. ম্যাকাইভার ও ২. T.B. Bottomore।


২৬. 'Sociology' শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে?

উত্তর: 'Sociology' শব্দটি ল্যাটিন শব্দ Socious এবং গ্রিক Logos শব্দ দুটি থেকে উৎপত্তি লাভ করে।


২৭. Society গ্রন্থের লেখক কে?

উত্তর: ম্যাকাইভার।


২৮. নৃ-বিজ্ঞানের উদ্ভাবক কে?

উত্তর: E. B Tylor।


২৯. মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও।

উত্তর: মনোবিজ্ঞান মানুষ ও অন্যান্য প্রাণীর আচরণ ও মানসিক প্রক্রিয়া অনুধ্যানের বিজ্ঞান।


৩০. মনোবিজ্ঞান কোন ধরনের বিজ্ঞান?

উত্তর: মনোবিজ্ঞান হলো- মন ও আচরণ সম্পর্কিত বিজ্ঞান।


৩১. সাংস্কৃতিক নৃ-বিজ্ঞানের জনক কে?

উত্তর: ই. বি. টেইলর।


৩২. কল্যাণ অর্থনীতির প্রবক্তা কে?

উত্তর: অধ্যাপক মার্শাল।


৩৩. অর্থনীতির সংজ্ঞা দাও।

উত্তর: যে সামাজিক বিজ্ঞান মানুষের সাধারণ ও অর্থনৈতিক কার্যাবলি এবং অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে তাই অর্থনীতি।


৩৪. অর্থনীতির জনক কে?

উত্তর: অর্থনীতির জনক-এডাম স্মিথ।


৩৫. কল্যাণ রাষ্ট্র কি?

উত্তর: কল্যাণ রাষ্ট্র হচ্ছে- এমন একটি রাষ্ট্র যা প্রতিটি নাগরিকের নূন্যতম মৌল মানবিক চাহিদা পূরণ, নিরাপত্তা অধিকার সংরক্ষণ ও মানসম্মত জীবনের নিশ্চয়তা দেয়।


৩৬. কল্যাণ অর্থনীতি বলতে কী বুঝ?

উত্তর: সম্পদের সুষম বণ্টন এবং সমাজের সকল শ্রেণির সার্থ সংরক্ষণের দিক/বিষয় নিয়ে যে বিজ্ঞান কাজ করে তাকে কল্যাণ অর্থনীতি বলে।


৩৭. রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটল।



---


অধ্যায়-৩: সমাজকর্ম প্যারাডাইম বা নমুনা


৩৮. প্যারাডাইম কী?

উত্তর: কোন কিছুর নমুনা/উদাহরণকে প্যারাডাইম বলে।


৩৯. প্যারাডাইমের জনক কে? অথবা, Paradigm উদ্ভাবক কে?

উত্তর: Thomas Khun কে প্যারাডাইমের জনক বলা হয়।


৪০. প্যারাডাইম শব্দের অর্থ কী?

উত্তর: প্যারাডাইম শব্দের অর্থ কোন কিছু দেখানো।


৪১. সমাজকর্মের তিনটি প্যারাডাইম কী? অথবা, সমাজকর্মের মূল প্যারাডাইমগুলো কি কি?

উত্তর: ১. চিকিৎসা ব্যবস্থা, ২. বাস্তুসংস্থান ও ৩. কাঠামোগত।


৪২. সমাজকর্মে ব্যবহৃত পরিবেশগত প্যারাডাইম কি কি?

উত্তর: ৫টি। যথা- ১. ক্ষুদ্র ব্যবস্থা; ২. মেসো ব্যবস্থা; ৩. এক্সো ব্যবস্থা; ৪. বৃহৎ ব্যবস্থা ও ৫. ক্রেনো ব্যবস্থা।


৪৩. চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূলকথা কি?

উত্তর: চিকিৎসা সমাজকর্ম প্যারাডাইমের মূল কথা হলো কোন কিছুর নমুনা অনুযায়ী পথ দেখানো।


৪৪. ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বলতে কি বুঝ?

উত্তর: ব্যক্তির মতামত, চাহিদা, সিদ্ধান্তকে যখন সর্বাধিক গুরুত্ব দেয়া হয় তখন তাকে ব্যক্তি স্বাতন্ত্রীকরণ বলে।


৪৫. ব্যক্তি স্বাতন্ত্রবাদের জনক কে?

উত্তর: জন স্টুয়ার্ট মিল।


৪৬. বুর্জোয়া কারা?

উত্তর: সম্পদ শ্রেণির মালিকরা।


৪৭. প্রতিবেশ কি?

উত্তর: Ecology বা প্রতিবেশ হচ্ছে পরিবেশ ও জীবজগতের সামগ্রিক অবস্থা।


৪৮. Ecology শব্দটি কত সালে ব্যবহৃত হয়?

উত্তর: ১৮৬৮ সালে Ecology শব্দটি ব্যবহার করা হয়।


৪৯. কে সর্বপ্রথম Ecology শব্দটি ব্যবহার করেন?

উত্তর: Earnest Hackel (আর্নেস্ট হেইকেল)।


৫০. পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কতভাগ বনায়ন প্রয়োজন?

উত্তর: ২৫ ভাগ।



---


অধ্যায়-৪: সমাজকর্মের ভূমিকা: ক্রিয়াবাদী ও মার্কসীয় প্রেক্ষিত


৫১. ক্রিয়াবাদী তত্ত্বের প্রবক্তা কে? অথবা, কাকে ক্রিয়াবাদের জনক বলা হয়?

উত্তর: Emile Durkheim।


৫২. মনো-সামাজিক তত্ত্বের জনক কে?

উত্তর: Sigmund Freud (সিগমন্ড ফ্রয়েড)।


৫৩. দ্বন্দ্বিক বস্তুবাদের জনক কে? অথবা, দ্বান্দিকতাবাদ এর প্রবক্তা কে?

উত্তর: কার্ল মার্কস।


৫৪. তিনজন ক্রিয়াবাদি দার্শনিকের নাম লিখ।

উত্তর: প্লেটো, এরিস্টটল, কার্ল মার্কস।


৫৫. ক্রিয়াবাচক সমাজ সম্পর্কে কি বলা হয়েছে?

উত্তর: সমাজ হচ্ছে বিভিন্ন অংশের সমন্বয় গড়ে ওঠা একটি ব্যবস্থা।


৫৬. সংকট তত্ত্ব কি?

উত্তর: সংকটতত্ত্ব হলো সমস্যা নির্দিষ্ট করা ও সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণ করা।


৫৭. প্যাভলভ কে ছিলেন?

উত্তর: প্যাভলভ ছিলেন চিরায়ত সাপেক্ষীকরণের প্রবর্তক।


৫৮. বস্তুবাচক ও অবস্তুবাচক ঘটনার উদাহরণ দাও।

উত্তর: সমাজ ও মূল্যবোধ।


৫৯. সমাজতত্ত্বের সংজ্ঞা দাও।

উত্তর: সুসংগঠিত সমাজকল্যাণ ব্যবস্থার বৈজ্ঞানিক ও পেশাগত প্রক্রিয়াকে সমাজতত্ত্ব বলে।


৬০. চেয়ার, টেবিল, বই-পুস্তক কোন ধরনের সংস্কৃতি?

উত্তর: বস্তুগত সংস্কৃতি।


৬১. সমাজ সংস্কার কী?

উত্তর: সমাজ থেকে ক্ষতিকর, কুপ্রথা দূর করার উপায় হলো সমাজ সংস্কার।


৬২. সতীদাহ প্রথা উচ্ছেদ আইন কত সালে প্রণীত হয়?

উত্তর: ১৮২৯ সালে।


৬৩. প্রচলিত সকল সমাজের ইতিহাস শ্রেণি সংগামের ইতিহাস- উক্তিটি কার?

উত্তর: কার্ল মার্কস।


৬৪. কার্ল মার্কস সমাজ কাঠামো কয়ভাবে দেখেছেন?

উত্তর: দু'ই ভাগে- ১. মৌলিক কাঠামো এবং ২. উপরি কাঠামো।


৬৫. 'Das Capital' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: কার্ল মার্কস।


৬৬. মার্কসীয় মতবাদের মূল তত্ত্ব কি?

উত্তর: সমাজ হলো দ্বন্ধে লিপ্ত বিভিন্ন দলের সমষ্টি যেখানে ঐ দলগুলো সম্পদের জন্য প্রতিযোগিতায় লিপ্ত।


৬৭. শিক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: ডলার্ড মিলার।


৬৮. বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

উত্তর: কার্ল মার্কস।


৬৯. সমাজসেবা কী?

উত্তর: সমাজসেবা একটি সংগঠিত কার্যক্রম যা জাতি এবং তার পরিবেশের মধ্যে সামঞ্জস্য বিধানে সাহায্য করার লক্ষে পরিচালিত হয়।


৭০. সমাজসেবার লক্ষ্য কি?

উত্তর: সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণ।


৭১. সামাজিক সংহতি বলতে কী বুঝ?

উত্তর: সমাজ স্বীকৃত আদর্শ, রীতি-নীতি, মূল্যবোধ এর সাথে মিল রেখে লক্ষ্যার্জনে পৌঁছাই হলো সামাজিক সংহতি।


৭২. ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ক্রিয়াবাদী প্রেক্ষিতের দুইটি বৈশিষ্ট্য হলো:- ১. যান্ত্রিক সংহতি ও ২. দৈহিক সংহতি।


৭৩. মানবাধিকার কী?

উত্তর: মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার মানব জীবনের জন্য অপরিহার্য সে গুলোই মানবাধিকার।



---


অধ্যায়-৫: সমাজকর্ম পদ্ধতি


৭৪. সমাজকর্ম পদ্ধতি কি?

উত্তর: পেশাদার সমাজকর্ম অনুশীলনের ক্ষেত্রে পেশাদার' সমাজকর্মী কর্তৃক সমস্যা সমাধানে সুনির্দিষ্ট ও সুশৃঙ্খল পদ্ধতিকে সমাজকর্ম পদ্ধতি বলে।


৭৫. সমাজকর্মের পদ্ধতি কত প্রকার? অথবা, সমাজকর্মের পদ্ধতি কয়টি ও কী কী?

উত্তর: দু'টি। যথা- ১. মৌলিক পদ্ধতি ও ২. সহায়ক পদ্ধতি।


৭৬. সমাজকর্মের মৌলিক পদ্ধতি কি?

উত্তর: সমস্যা সমাধানের জন্য সমাজকর্মীরা যে সকল পদ্ধতি সরাসরি বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করেন সেগুলোকে সমাজকর্মের মৌলিক পদ্ধতি বলে।


৭৭. সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোর নাম লিখ।

উত্তর: সহায়ক পদ্ধতিগুলো হলো- ১. সমাজকর্ম গবেষণা; ২. সমাজিক কার্যক্রম এবং ৩. সমাজকল্যাণ প্রশাসন।


৭৮. সমাজকর্মী মূলত কাকে সেবা করেন?

উত্তর: সাহায্যার্থীকে।


৭৯. র‍্যাপো অর্থ কী?

উত্তর: র‍্যাপো অর্থ পেশাগত সম্পর্ক, সমস্যা সমাধানের উদ্দেশ্যে সাহাযার্থী ও সমাজ কর্মীর মধ্যে যে সম্পর্ক স্থাপন হয় তাকে পেশাগত সম্পর্ক বা র‍্যাপো বলে।


৮০. ব্যক্তি সমাজকর্মের অগ্রদূত কে?

উত্তর: ম্যারি রিচমন্ড।


৮১. ব্যক্তি সমাজকর্মে ব্যক্তি বলতে কাকে বুঝায়?

উত্তর: সমস্যা গ্রস্ত ব্যক্তিকে বুঝায়।


৮২. ব্যক্তি সমাজকর্মে সমস্যা সমাধানের প্রক্রিয়ার স্তরগুলো কি?

উত্তর: মনো সামাজিক অনুধ্যান, তথ্যসংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান ব্যবস্থা, মূল্যায়ন অনুসরণ, প্রেরণ, সমাপ্তি।


৮৩. ব্যক্তি সমাজকর্মের উপাদান কয়টি?

উত্তর: ব্যক্তি সমাজকর্মের উপাদান ৫টি।


৮৪. ব্যক্তি সমাজকর্মের দুটি নীতির নাম লিখ।

উত্তর: ১. সাধারণ নীতিমালা ও ২. প্রভেদক নীতিমালা।


৮৫. এইচ.এইচ. পালম্যানের মতে ব্যক্তি সমাজ কর্মের উপাদান পাচঁটি কি কি?

উত্তর: ১. ব্যক্তি, ২. সমস্যা, ৩. স্থান, ৪. পেশাদার প্রতিনিধি ও ৫. প্রক্রিয়া।


৮৬. Introduction to Social Welfare' গ্রন্থটি কার লেখা?

উত্তর: 'Introduction to Social Welfare' গ্রন্থটি W.A Friedlander-এর লেখা।


৮৭. Introduction to Social Work method কার লেখা?

উত্তর: M.N Hossain and Alauddin এর।


৮৮. Introduction to Social Work গ্রন্থের লেখক কে?

উত্তর: Introduction to Social Work গ্রন্থের লেখক আর. এ. স্কিডমোর এবং এম. জি, থ্যাকারি।


৮৯. দল সমাজকর্ম কি?

উত্তর: সমাজকর্মের অন্যতম মৌল পদ্ধতি দল সমাজকর্ম; যাতে গঠনমূলক ও সৃজনশীল দলীয় অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে দল সদস্যদের সার্বিক সমস্যা সমাধান হয়।


৯০. দল সমাজকর্মের উপাদান কি কি?

উত্তর: ৪টি। যথা- ১. সামাজিক দল, ২. দল সমাজকর্ম প্রতিষ্ঠান, ৩. দল সমাজকর্মী ও ৪. দল সমাজকর্ম প্রক্রিয়া।


৯১. সমাজকর্মে এজেন্সি বলতে কী বুঝ?

উত্তর: সেবামূলক প্রতিষ্ঠানকে এজেন্সি হিসাবে বলা হয়। যেখানে অর্থাৎ, যে প্রতিষ্ঠানে পেশাদার সমাজকর্মী দায়িত্বরত থেকে সমাজব্যবস্থা ব্যক্তি সমস্যার সমাধান দেয় তাকে এজেন্সি বলে।


৯২. ECOSOC-এর পূর্ণরূপ কি?

উত্তর: ECOSOC-এর পূর্ণরূপ হলো- Economic and social council।



---


অধ্যায়-৬: বিভিন্ন পর্যায়ে সমাজকর্ম অনুশীলন


৯৩. চিকিৎসা সমাজকর্ম কি?

উত্তর: আধুনিক সমাজকর্মের যে শাখায় চিকিৎসা, স্বাস্থ্যকেন্দ্র দক্ষতা নীতি কৌশল ও পদ্ধতি প্রয়োগ করে রোগীর চিকিৎসা সংক্রান্ত সব বাধা অপসারণ করে তাকে চিকিৎসা সমাজকর্ম বলে।


৯৪. হাসপাতাল সমাজসেবার পূর্বনাম কী?

উত্তর: চিকিৎসা সমাজকর্ম।


৯৫. শহর সমাজসেবা বাংলাদেশে কবে চালু হয়?

উত্তর: শহর সমাজসেবা বাংলাদেশে ১৯৫৫ সালে চালু হয়।


৯৬. সংশোধনমূলক পদ্ধতি কি?

উত্তর: অপরাধীদের চরিত্র সংশোধনপূর্বক স্বাভাবিক জীবনে ফিরে আসার ব্যবস্থাকে সংশোধনমূলক পদ্ধতি বলে।


৯৭. সমাজকর্মীরা চিকিৎসা ক্ষেত্রে যে ভূমিকা পালন করে?

উত্তর: রোগীর মানসিক ও সামাজিক সমস্যার সমাধানে সাহায্য করা।


৯৮. সমাজকর্মে শিশুসেবার উদ্দেশ্য কী?

উত্তর: শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করা।


৯৯. পেশাদার সমাজকর্মী কারা?

উত্তর: যাঁরা সমাজকর্ম পদ্ধতি অনুযায়ী কাজ করেন।


১০০. সমাজকর্মের প্রধান চারটি ক্ষেত্র লিখ।

উত্তর: ১. স্বাস্থ্য ক্ষেত্র, ২. শিক্ষা ক্ষেত্র, ৩. সংশোধন ক্ষেত্র ও ৪. সমাজকল্যাণ ক্ষেত্র।


১০১. সমাজকর্মে গোষ্ঠীসমূহের ভূমিকা কী?

উত্তর: ব্যক্তিকে সহযোগিতা এবং সমর্থন প্রদান করা।


১০২. সমাজকর্মের মৌলিক উপাদান কী কী?

উত্তর: ব্যক্তি, পরিবার, গোষ্ঠী, সম্প্রদায় ও সমাজ।


১০৩. সমাজকর্মী ও ক্লায়েন্টের মধ্যে সম্পর্ক কেমন হওয়া উচিত?

উত্তর: পেশাদার ও সহযোগিতামূলক।


১০৪. সমাজকর্মে গোষ্ঠী সমাধানের উদ্দেশ্য কী?

উত্তর: সমস্যা সমাধান এবং ব্যক্তির মানসিক বিকাশ।


১০৫. সমাজকর্ম গবেষণার গুরুত্ব কী?

উত্তর: সমস্যা বোঝা এবং কার্যকর সমাধান পরিকল্পনা করা।


১০৬. সমাজকল্যাণ প্রশাসন বলতে কী বোঝায়?

উত্তর: সমাজকল্যাণ সংস্থার কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণ।


১০৭. সমাজকর্মীকে কিসের প্রতি নৈতিক দায়বদ্ধতা থাকে?

উত্তর: ক্লায়েন্ট, পেশা ও সমাজের প্রতি।


১০৮. সমাজকর্মে ক্লায়েন্টের গোপনীয়তার গুরুত্ব কী?

উত্তর: ক্লায়েন্টের বিশ্বাস অর্জন এবং সুরক্ষা নিশ্চিত করা।


১০৯. সমাজকর্মে কীভাবে সমস্যার সমাধান করা হয়?

উত্তর: তথ্য সংগ্রহ, বিশ্লেষণ, পরিকল্পনা ও প্রয়োগের মাধ্যমে।


১১০. সমাজকর্মে মনোবৈজ্ঞানিক পদ্ধতির গুরুত্ব কী?

উত্তর: ব্যক্তির মানসিক সমস্যা বুঝতে এবং সমাধানে সাহায্য করা।


১১১. দল সমাজকর্মে নেতৃত্বের ভূমিকা কী?

উত্তর: গোষ্ঠী পরিচালনা ও সদস্যদের সমন্বয় করা।


১১২. সমাজকর্মে সংবেদনশীলতা বলতে কী বুঝ?

উত্তর: ক্লায়েন্টের আবেগ ও পরিস্থিতি বোঝার ক্ষমতা।


১১৩. সমাজকর্মী কোন নীতির ওপর কাজ করেন?

উত্তর: ন্যায়পরায়ণতা, গোপনীয়তা, সম্মান ও শ্রদ্ধার নীতি।


১১৪. সমাজকর্মে ‘আত্মসম্মান’ এর গুরুত্ব কী?

উত্তর: ক্লায়েন্টের মনোবল ও উন্নয়নের জন্য অপরিহার্য।


১১৫. সমাজকর্মে শিক্ষা কীভাবে ব্যবহৃত হয়?

উত্তর: সচেতনতা বৃদ্ধি ও দক্ষতা অর্জনে।


১১৬. সমাজকর্মে সহযোগিতার গুরুত্ব কী?

উত্তর: কার্যকর সমাধানের জন্য টিমওয়ার্ক প্রয়োজন।


১১৭. সমাজকর্মের মূল লক্ষ্য কী?

উত্তর: ব্যক্তির ও সমাজের কল্যাণ সাধন।


১১৮. সমাজকর্মে পেশাগত গোপনীয়তা মানার কারণ কী?

উত্তর: ক্লায়েন্টের আস্থা অর্জন ও সম্মান রক্ষা।


১১৯. সমাজকর্মে মানবাধিকার রক্ষা কিভাবে হয়?

উত্তর: ন্যায্যতা ও সমান অধিকারের পক্ষে কাজ করে।


১২০. সমাজকর্মে ক্লায়েন্টের অংশগ্রহণ কেন প্রয়োজন?

উত্তর: কার্যক্রমে সক্রিয়তা এবং ফলপ্রসূতা নিশ্চিত করতে।


১২১. সমাজকর্মে ‘এজেন্সি’ বলতে কী বুঝ?

উত্তর: সমাজকর্মী যেসব সংস্থায় কাজ করেন সেগুলোকে এজেন্সি বলে।


১২২. সমাজকর্মের প্রাথমিক পদ্ধতি কী কী?

উত্তর: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম ও সম্প্রদায় সমাজকর্ম।


১২৩. সমাজকর্মী কীভাবে ক্লায়েন্টের সমস্যা শনাক্ত করেন?

উত্তর: সাক্ষাৎকার ও পর্যবেক্ষণ দ্বারা।


১২৪. সমাজকর্মে ‘র‍্যাপো’ বলতে কী বুঝ?

উত্তর: সমাজকর্মী ও ক্লায়েন্টের মধ্যে বিশ্বাসভিত্তিক সম্পর্ক।


১২৫. সমাজকর্মে মূল্যায়ন কেন জরুরি?

উত্তর: কার্যক্রমের প্রভাব যাচাই করতে।


১২৬. সমাজকর্মে ‘সক্রিয় শ্রবণ’ এর গুরুত্ব কী?

উত্তর: ক্লায়েন্টের বক্তব্য বুঝতে এবং সহানুভূতি দেখাতে।


১২৭. সমাজকর্মে ‘আবেগ নিয়ন্ত্রণ’ কেন প্রয়োজন?

উত্তর: পেশাদারিত্ব বজায় রাখতে এবং সঠিক সমাধান দিতে।


১২৮. সমাজকর্মী কিভাবে ক্লায়েন্টকে উৎসাহিত করেন?

উত্তর: ইতিবাচক মনোভাব ও সমর্থন প্রদানের মাধ্যমে।



[বি.দ্র-"ক-বিভাগের প্রশ্ন কথনো হুবুহু কমন আসেনা, উপরিউক্ত প্রশ্নগুলা শুধুমাত্র অনুশীলনের অন্য দেয়া হলো। এর সাথে বোর্ড ১৬-২১ পর্যন্ত গড়লে ৮০-৯০% কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে]

Post a Comment

Previous Post Next Post