অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: রাষ্ট্রবিজ্ঞান
বিষয়:- প্রাচ্য রাষ্ট্রচিন্তা
বিষয় কোড:-২২১৯০৭
১. মাৎস্যন্যায় কী?
উত্তর: মাৎস্যন্যায় বলতে অরাজক অবস্থাকে বুঝায়।
২. ইসলামি রাষ্ট্রে আইনসভা কী নামে পরিচিত?
উত্তর: ইসলামি রাষ্ট্রে আইনসভা মজলিসে শূরা নামে পরিচিত।
৩. "My enemies enemy is my friend."-উক্তিটি কার?
উত্তর: কৌটিল্যের।
৪. কৌটিল্যের মতে ত্রিবর্গ কী?
উত্তর: কৌটিল্যের মতে 'ত্রিবর্গ' হলো- ১. ধর্ম (গুণাবলি), ২. অর্থ (ধনসম্পদ) ও ৩. কাম (ভোগ) অর্জন করা।
৫. খিলাফত কী?
উত্তর: খিলাফত হলো ইসলামি সরকার ব্যবস্থা, যা মুসলিম বিশ্বের নেতৃত্ব এবং রাজনৈতিক একতার প্রতিনিধিত্ব করে।
৬. তাওবাদীদের মূল ধর্মগ্রন্থের নাম কী?
উত্তর: তাও তে চিং (Tao Te Ching)।
৭. 'The Doctrine of Mean' গ্রন্থটির লেখক কে?
উত্তর: জিসি (Zisi)।
৮. নয়ামানবতাবাদের মূলকথা কী?
উত্তর: মানুষসহ পশু-পাখি, তরুলতা তথা এ বিশ্বের সমস্ত প্রাণী ও অপ্রাণী সত্তার মেলবন্ধন ও উন্নতি করা।
৯. খারাজ কী?
উত্তর: অমুসলিমদের মালিকানা ও ভোগদখলকৃত জমি থেকে যে রাজস্ব আদায় করা হয় তাই খারাজ।
১০. সত্যাগ্রহ কী?
উত্তর: সত্যাগ্রহ বলতে সত্যের প্রতি অবিচল থাকা বুঝায়।
১১. আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে?
উত্তর: মওলানা আব্দুল হামিদ খান ভাসানী।
১২. 'রাজনীতির কবি' বলা হয় কাকে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
১৩. প্রাচ্যের রাষ্ট্রচিন্তার দুটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: ১. নৈতিকতার প্রাধান্য, ২. ধর্মের প্রাধান্য।
১৪. আল ফারাবির জন্মস্থান কোথায়?
উত্তর: তুর্কিস্তানের আল ফারাব প্রদেশের ওয়াজিস নামক স্থানে।
১৫. কনফুসিয়াস কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তর: কনফুসিয়াস চীনের অধিবাসী ছিলেন।
১৬. ইমাম গাজ্জালীর উপাধি কী ছিল?
উত্তর: হুজ্জাতুল ইসলাম।
১৭. মজলিসে শূরা কী?
উত্তর: মজলিসে শূরা হলো এমন এক নির্বাচিত সংস্থা যারা শাসন বিভাগকে রাষ্ট্র পরিচালনা ও যাবতীয় কর্মকাণ্ডে পরামর্শ ও সহযোগিতা দিয়ে থাকে।
১৮. ইসলামের প্রথম খলিফা কে?
উত্তর: হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)।
১৯. 'দীন-ই-ইলাহী' ধর্ম কে প্রবর্তন করেন?
উত্তর: সম্রাট আকবর।
২০. মানবেন্দ্রনাথ রায়ের দুটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: ১. Our Differences, ২. Scientific Politics।
২১. কে ভারত ছাড় আন্দোলন শুরু করেছিলেন?
উত্তর: মহাত্মা গান্ধী।
২২. বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৩. বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচয়িতার নাম কী?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
২৪. সামাজিক সুবিচার অর্থ কী?
উত্তর: সামাজিক সুবিচারের অর্থ হলো- নিরপেক্ষতা ও ন্যায়পরায়ণতা।
২৫. ইসলামি রাষ্ট্রে কার সার্বভৌমত্ব স্বীকৃত?
উত্তর: মহান আল্লাহর সার্বভৌমত্ব স্বীকৃত।
২৬. আসাবিয়া কী?
উত্তর: আসাবিয়া হলো বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ ইবনে খালদুনের একটি তত্ত্ব, যার অর্থ গোষ্ঠী সংহতি।
২৭. প্রাচ্যের এ্যারিস্টটল কে?
উত্তর: আল ফারাবি।
২৮. তাওবাদে পঞ্চশীলাসমূহ কী?
উত্তর: ১. চুরি নয়, ২. হত্যা নয়, ৩. মদ নয়, ৪. মিথ্যা নয়, ৫. ব্যভিচার নয়।
২৯. রবীন্দ্রনাথ ঠাকুর কবে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ২৫ শে বৈশাখ, ১২৬৮ বঙ্গাব্দ (৭ মে, ১৮৬১ খ্রিস্টাব্দ) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে।
৩০. "Society is creation of man" - কার উক্তি?
উত্তর: মানবেন্দ্রনাথ রায়।
৩১. কত সালে মওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
৩২. কোন সংশোধনীতে জাতির পিতার প্রতিকৃতি প্রতিস্থাপনের কথা বলা হয়েছে?
উত্তর: পঞ্চদশ সংশোধনীতে।
৩৩. রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান কোনটি?
উত্তর: সার্বভৌমত্ব।
৩৪. কৌটিল্যের বিখ্যাত গ্রন্থের নাম কী?
উত্তর: অর্থশাস্ত্র।
৩৫. 'আইন-ই-আকবরী' গ্রন্থের লেখক কে?
উত্তর: আবুল ফজল।
৩৬. 'আল-মুকাদ্দিমা' কে রচনা করেন?
উত্তর: ইবনে খালদুন।
৩৭. 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থের লেখক কে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
৩৮. প্রাচ্যের রাষ্ট্রচিন্তা কী?
উত্তর: প্রাচ্যের মনীষীদের রাষ্ট্রসংক্রান্ত মতামতকে প্রাচ্যের রাষ্ট্রচিন্তা বলে।
৩৯. আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কাকে?
উত্তর: জন লক।
৪০. আবুল ফজল রচিত বিখ্যাত একটি গ্রন্থের নাম লিখ।
উত্তর: আকবরনামা।
৪১. ইমাম গাজ্জালীর রচিত একটি গ্রন্থের নাম লেখ।
উত্তর: তহাফুতুল ফালাসিফা।
৪২. ইবনে-খালদুন রচিত গ্রন্থটির নাম কী?
উত্তর: মুকাদ্দিমা।
৪৩. রাষ্ট্রবিজ্ঞানীগণ কাকে প্রাচ্যের এরিস্টটল বলে আখ্যায়িত করেছেন?
উত্তর: আল ফারাবি।
৪৪. মহাত্মা গান্ধীর পূর্ণ নাম কী?
উত্তর: মোহনদাস করমচাঁদ গান্ধী।
৪৫. মহাত্মা গান্ধী কোথায় প্রথম তাঁর রাজনীতি শুরু করেন?
উত্তর: দক্ষিণ আফ্রিকায়।
৪৬. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৯২০ সালে।
৪৭. 'Poet of Politics' বলা হয় কাকে?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
৪৮. চীনা ইতিহাসের জনক কে?
উত্তর: সুমা কিয়েন (Sima Qian)।
৪৯. বঙ্গ-ভারতে কমিউনিস্ট আন্দোলনের অগ্রগামী ব্যক্তিত্ব বলা হয় কাকে?
উত্তর: কমরেড মুজাফফর আহমেদকে।
৫০. মানবেন্দ্রনাথ রায়ের আরও দুটি গ্রন্থের নাম কী?
উত্তর: ১. The Historical Role of Islam, ২. Radical Humanism।

Post a Comment