বাংলাদেশ স্টাডিজ: ইতিহাস সংস্কৃতি ও ঐতিহ্য

অনার্স ১ম বর্ষ



অধ্যায় ১
বাংলাদেশের জনগণ

1. প্রাচীন কালে কোন অংশকে/অঞ্চলকে বঙ্গ বলা হতো?
উত্তর: গঙ্গার দুই প্রধান স্রোত ভাগীরথী ও পদ্মার মধ্যবর্ত ব-দ্বীপকে বঙ্গ বলা হতো।

2. প্রাচীন বাংলার জনপদগুলোর নাম লিখ। অথবা, বাংলার জনপদগুলোর নাম লিখ।
উত্তর: ১. বঙ্গ, ২. গৌড়, ৩. পুণ্ড্র, ৪. রাঢ়, ৫. সমতট, ৬. সুক্ষ ও ৭. হরিকেল।

3. বাংলাদেশের বর্তমান আয়তন ও প্রতিবর্গমাইলে জনসংখ্যার ঘনত্ব লিখ?
উত্তর: ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটার। প্রতি বর্গমাইলে জনসংখ্যার ঘনত্ব হলো ১,১০৩ জন।

4. বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তর: ১.৩৭%।

5. বাংলাদেশের প্রত্যাশিত গড় আয়ুস্কাল কত?
উত্তর: ৭২.০ বছর (অর্থনৈতিক সমীক্ষা-২০১৯)।

6. কোন কোন নরগোষ্ঠীর সংমিশ্রণে বাঙালি নিজস্ব সংকরজাতির সৃষ্টি হয়েছে?
উত্তর: আদি অস্ট্রেলীয় ও মঙ্গোলীয়।

7. বাঙালি জনগোষ্ঠীর নৃ-তাত্ত্বিক পরিচয় কি অথবা, বাঙালি জনগোষ্ঠীর নৃতাত্ত্বিক নাম কি?
উত্তর: সংকর জাতি।

8. কোন গ্রন্থে সর্বপ্রথম 'বঙ্গ' নাম প্রকাশিত হয়
উত্তর: ঋগ্বেদের 'ঐতরেয় আরণ্যক' গ্রন্থে।

9. বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কী? অথবা, বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি?
উত্তর: বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম চর্যাপদ।

10. বাংলার আদি জনগোষ্ঠীর ভাষা কি ছিল?
উত্তর: অন্ত্রীক ভাষা।

11. বাংলার আদিম অধিবাসী কারা?
উত্তর: যারা নির্দিষ্ট কোনো স্থানে বহুকাল ধরে তাদের সংস্কৃতি, ঐতিহ্য, রীতিনীতি নিয়ে বসবাস করে তাকে আদিবাসী বলে।

12. কত সালে সূর্যাস্ত আইনের প্রয়োগ শুরু হয়?
উত্তর: ১৭৯৩।

13. সূর্যাস্ত আইন কি?
উত্তর: সূর্য অস্ত যাবার পূর্বেই জমিদারদের সরকারের কাছে খাজনা পরিশোধের আইন।

14. কোন ব্রিটিশ শাসকের সময় সতীদাহ প্রথা বিলুপ্ত হয়?
উত্তর: লর্ড উইলিয়াম বেন্টিকের সময়।

15. বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজউদ্দৌলা।

16. কত সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৭৫৭ সালে পলাশী যুদ্ধ সংঘটিত হয়।

17. বাংলাদেশে প্রথম আদমশুমারি কখন অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৪ সালে।

18. ভারতে দ্বৈতশাসন কে চালু করেন? [জা.বি. ২০১২]
উত্তর: লর্ড ক্লাইভ।

19. THE SPIRIT OF ISLAM গ্রন্থের লেখক কে?
উত্তর: সৈয়দ আমীর আলী।

20. ছিয়াত্তরের মনন্তর কখন হয়?
উত্তর: ইংরেজি ১৭৭০ সালে এবং বাংলা ১১৭৬ বঙ্গাব্দে ছিয়াত্তরের মনন্তর সংঘটিত হয়েছিল।

21. 'প্রজাস্বত্ব আইন' পাস হয় কত সালে?
উত্তর: ১৯২৮ সালে।

22. সতীদাহ প্রথা প্রবর্তন করেন কে?
উত্তর: ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

23. সতীদাহ প্রথা কখন রহিত হয়
উত্তর: ১৮২৯ সালে।

24. বেগম রোকেয়া কখন ও কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তর: ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রা বন্দ গ্রামে বেগম রোকেয়া জন্মগ্রহণ করেন।

25. বেগম রোকেয়া কে ছিলেন?
উত্তর: নারী জাগরণের অগ্রদূত ছিলেন বেগম রোকেয়া।

26. বাংলার নবজাগরণের পথিকৃৎ কারা?
উত্তর: রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর, বেগম রোকেয়া ও শেরে বাংলা এ. কে ফজলুল হক।

27. যুব বাঙালি আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব কে ছিলেন?
উত্তর: স্বামী বিবেকানন্দ।

28. ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে? অথবা, "আদি ব্রাহ্মসমাজ" কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: রাজা রামমোহন রায়।

30. 'ঋণ সালিশী বোর্ড' কখন গঠিত হয়?
উত্তর: ১৯৩৭ সালে ঋণ সালিশী বোর্ড গঠিত হয়।

31. ব্রাহ্মসমাজ কী?
উত্তর: একেশ্বরবাদ ও সামাজিক সাম্যবাদ প্রচলনের প্রচেষ্টায় গঠিত সমাজকে ব্রাহ্মসমাজ বলা হয়।

32. বঙ্গভঙ্গ কত সালে হয়?
উত্তর: ১৯০৫ সালে।

34. 'Renaissance' শব্দের অর্থ কি?
উত্তর: নবজাগরণ।

35. ফরায়েজি আন্দোলন কি?
উত্তর: হাজী শরিয়তুল্লাহ প্রবতির্ত আন্দোলনকে ফরায়েজি আন্দোলন বলে।


অধ্যায় ২
পাকিস্তান আন্দোলন এবং পাকিস্তানের জন্ম

1. পাকিস্তানের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মুহাম্মদ আলী জিন্নাহ।

3. লাহোর প্রস্তাবের মূল ভিত্তি কি ছিল?
উত্তর: দ্বি-জাতি তত্ত্ব।

4. কখন মুহাম্মদ আলী জিন্নাহ দ্বিজাতি। তত্ত্ব ঘোষণা করেন?
উত্তর: ১৯৩৯ সালে।

5. দ্বি-জাতি তত্ত্বের মূল কথা কি?
উত্তর: ভারতের হিন্দু ও মুসলমান দু'টি ধর্মীয় সম্প্রদায়কে দু'টি পৃথক জাতি হিসেবে চিহ্নিত করা।

6. তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর: জনাব আবুল কাশেম।

7. যুক্তফ্রন্ট কখন গঠিত হয়েছিল?
উত্তর: ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর।

8. যুক্ত ফ্রন্টে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নাম লিখ।
উত্তর: আওয়ামী মুসলমি লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল।

9. কে লাহোর প্রস্তাব উত্থাপন করেন?
উত্তর: এ কে ফজলুল হক ১৯৪০ সালের ২৩ মার্চ পাঞ্জাবের -লাহোরে উত্থাপন করেন।

10. যুক্তফ্রন্টের কয়টি দফা ছিল? অথবা, যুক্তফ্রন্টের কতটি দফা ছিল?
উত্তর: ২১টি।

11. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কতটি আসন পায়?
উত্তর: ২২৩ টি।

12. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের পর কে পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন?
উত্তর: এ. কে. ফজলুল হক।

13. ১৯৫৪ সালের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী ছিল কারা?
উত্তর: ১৯৬৬ সালে ছয়দফা দাবি উত্থাপন করেন।

14. কে কবে ছয় দফা দাবি উত্থাপন করেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ছয় দফা ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি লাহোরে উত্থাপন করেন।

15. ৬ দফা আন্দোলন কখন ঘোষণা করা হয়?
উত্তর: ১৯৬৬ সালের ১৩ ফেব্রুয়ারি।

16. কত সালে ঢাকা বিশ্ব. প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর: ১৯২১ সালে।

17. রাষ্ট্র ভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়?
উত্তর: ১লা আক্টোবর ১৯৪৭।

18. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষিত হয়েছে কবে?
উত্তর: ঘোষিত ১৯৯৯ সালের ১৭ নভেম্বর।

19. সংবিধানে কখন বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়? অথবা, বাংলা ভাষা কবে রাষ্ট্রভাষার স্বীকৃতি পায়?
উত্তর: সংবিধানে ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্র ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়।

20. মুসলিম লীগ গঠিত হয় কত সালে?
উত্তর: ১৯০৬ সালে।

21. অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: এ কে ফজলুল হক।

22. অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?
উত্তর: অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহ্রাওয়াদী ছিলেন।

23. কাদের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল?
উত্তর: শেরে বাংলা এ কে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি ও হোসেন শহীদ সোহ্রাওয়ার্দীর নেতৃত্বে


অধ্যায় ৩
বাঙালি জাতীয়তাবাদের বিকাশ

1. রাঙালি জাতির মুক্তির সনদ' কোনটি?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 'ছয় দফা' দাবি।

2. ছয়দফা কত সালে প্রণীত হয়?
উত্তর: ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি।

3. বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের কোন ঐতিহাসিক ভাষণের মধ্যে স্বাধীনতার বীজ নিহিত ছিল?
উত্তর: ৭ই মার্চের ভাষণের মধ্যে।

4. ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক
উত্তর: অপারেশন সার্চলাইট।

5. অপারেশন সার্চলাইট কি?
উত্তর: ১৯৭১ সালে ২৫ শে মার্চ মধ্যরাতে পাকিস্তানি বাহিনী কর্তৃক বাঙালিদের উপর যে বর্বরোচিত অতর্কিত হামলা করেছিলো তাকে অপারেশন সার্চ লাইট বলে।

6. বাঙালি জাতির জনকের নাম লিখ।
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

7. শেখ মুজিবুর রহমানকে কবে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? অথবা, শেখ মুজিবুর রহমানকে কখন 'বঙ্গবন্ধু' উপাধি দেয়া হয়?
উত্তর: ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি।

8. আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী কতজন ছিল এবং প্রধান আসামী কে ছিলেন?
উত্তর: ৩৫ জন এবং প্রধান আসামী শেখ মুজিবুর রহমান।

5. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন কখন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বদেশে প্রত্যাবর্তন করেন ১৯৭২ সালের ১০ই জানুয়ারি।

6. বাংলাদেশের প্রথম অস্থায়ী 'সরকার কখন ও কোথায় গঠিত হয়?
উত্তর: ১৯৭১ সালের ১০ এপ্রিল মেহেরপুরের মুজিব নগরে।

7. মুজিবনগর সরকারের শপথ অনুষ্ঠিত হয় কত তারিখে?
উত্তর: ১৯৭১ সালের ১৭ এপ্রিল।

8. বাংলাদেশের পতাকা প্রথম কখন ও কোথায় উত্তোলন করা হয়?
উত্তর: ১৯৭১ সালের ২রা মার্চ তৎকালীন ডাকসুর ভি পি আসম আব্দুর রব কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের প্রাঙ্গনে।

9. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণের মূলমন্ত্র কী ছিল?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়াদী উদ্যান) ১৮ মিনিটের এ ভাষণ দেন। এর মূল উপজীব্য ছিল ২৩ বছরের বাঙালির বঞ্চনার ইতিহাস, স্বাধীনতা ও

10.মুক্তিযুদ্ধের ইঙ্গিত প্রভৃতি। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের শ্লোগান কি ছিল?
উত্তর: এবারের সংগ্রাম স্বাধিনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম।

11. বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন? অথবা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

12. বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর: তাজউদ্দিন আহমেদ।

13.কোন দুইজন মহিলা মুক্তিযুদ্ধের স্বীকৃতি স্বরূপ বীর প্রতীক খেতাব লাভ করেন?
উত্তর: তারামন বিবি ও সেতারা বেগম।

14. ৮ মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়?
উত্তর: ১১টি সেক্টরে।

15. মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: জেনারেল আতাউল গনি ওসমানি।

16. বাংলাদেশের অস্থায়ী সরকারের (মুজিবনগর সরকার) প্রেসিডেন্ট ও প্রধামন্ত্রী কে ছিলেন?
উত্তর: অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ।

17. ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগ মোট কতটি আসনে বিজয়ী হয়?
উত্তর: সাধারণ পরিষদে ১৬৭ ও প্রাদেশিক পরিষদে ২৯৮টি আসন পায়।

18. পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ দলিলে কে কে স্বাক্ষর করেন?
উত্তর: জগৎ সিং আরোরা ও পাকিস্তানের নিয়াজি।

19. বাংলাদেশের স্বাধীনতা দিবস কোনটি?
উত্তর: ২৬ মার্চ ১৯৭১ সাল।

20. বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।


অধ্যায় ৪
বঙ্গবন্ধু ও তাঁর রাজনৈতিক প্রেক্ষাপট (১৯২০-১৯৭৫)

1. বাঙালি জাতির জনক কে?
উত্তর। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

2. কত সালে বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
উত্তর: ১৯৪৭ সালে।

3. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায়, কত সালে জন্মগ্রহণ করেন এবং কোথায়, কত সালে শহিদ হন?
উত্তর: গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ১৯২০ সালে ১৭ মার্চ জন্মগ্রহন করেন। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট ঢাকার ধানমন্ডি ৩২ ন বাসায় শহিদ হন।

4. বঙ্গবন্ধুকে প্রথম জেলে আটকে রাখা হয় কত সালে?
উত্তর: বঙ্গবন্ধুকে প্রথম জেলে আটকে রাখা হয় ১৯৩৮ সালে।

5. মুজিব-ইয়াহিয়া-ভুট্টো বৈঠক কত তারিখে হয়?
উত্তর: ১৯৭১ সালের ১৬ মার্চ।

6. যৌথ বাহিনী কি?
উত্তর: মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর যৌথ উদ্দ্যেগে গঠিত হয় যৌথ বাহিনী .

7. বাংলাদেশকে প্রথম স্বীকৃতিদানকারী দেশ কোনটি?
উত্তর: ভারত।

8. মুক্তিযুদ্ধে মোট কতটি সাব সেক্টর ছিল?
উত্তর: মোট ৬৪টি সাব সেক্টর ছিল।

9. কত সালে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠা হয়?
উত্তর: ১৯৪৯ সালের ২৩ জুন।

10. স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করেন?
উত্তর: এম. ইউসুফ আলি।

11. বঙ্গবন্ধুর কত তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন?
উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ রাত ১২টা ২০ মিনিট।

12. মুক্তির পর কবে বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের মাটিতে ফিরে আসেন?
উত্তর: ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিব দেশের মাটিতে ফিরে আসেন।

13. সংবিধান কাকে বলে?
উত্তর: সকল প্রকার নিয়ম-কানুন বা রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অনুশীলন বা ক্ষমতার বণ্টনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করে তাকে সংবিধান বলে।

14. শেখ মুজিবুর রহমান কবে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন?
উত্তর: ১৯৭২ সালের ১১ জানুয়ারি শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসেবে অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন।


অধ্যায় ৫
বাংলাদেশের সংস্কৃতি এবং এর মৌলিক বৈশিষ্ট্যসমূহ

1. সংস্কৃতি কি?
উত্তর: জাতীয় সংস্কৃতির অংশকে উপসংস্কৃতি বলে।

2. 'Culture' শব্দের উৎপত্তি হয়েছে কোথা থেকে?
উত্তর: ল্যাটিন শব্দ 'Colere' হতে।

3. Tries and castes in Bangal' গ্রন্থের লেখক কে?
উত্তর: হার্বার্ট বিজলে।

4. কে সর্বপ্রথম 'Culture' শব্দটি ব্যবহার করেন?
উত্তর: ফ্রান্সিস বেকন।

5. বাঙালির জাতীয় পোষাক কি?
উত্তর: পাঞ্জাবী ও পায়জামা।

6. বাঙালি নতুন সংস্কৃতির জন্ম দিয়েছেন কে?
উত্তর: রাজা রামমোহন রায়।

7. মিশ্র সংস্কৃতি কি?
উত্তর: যখন এক বা একের অধিক সংস্কৃতি একই পর্যায়ে একই সাথে অবস্থান করে তখন তাকে মিশ্র সংস্কৃতি বলে।

8. উপসংস্কৃতি কি?
উত্তর: জাতীয় সংস্কৃতির অংশকে উপসংস্কৃতি বলে।

9. সংস্কৃতি কয় ধরনের ও কি কি?
উত্তর: সংস্কৃতি দুই ধরনের। (ক) বস্তুগত ও (খ) অবস্তুগত সংস্কৃতি।

10গ্রামীণ ও শহরে সংস্কৃতির দু'টি প্রধান পার্থক্য উল্লেখ কর।
উত্তর: গ্রামে যৌথ পরিবার আধিক্য শহরে একক পরিবার প্রধান।

11. গ্রামীণ সংস্কৃতি কিভাবে গড়ে উঠে?
উত্তর: গ্রামীণ মানুষের বিশ্বাস, আচার-আচরণ, প্রথা প্রতিষ্ঠান, জীবন-যাপন, ধর্ম এসবের সমুদয় গ্রামীন সংস্কৃতি গড়ে উঠে।

12. শহরে সংস্কৃতি কি?
উত্তর: শহর জীবনে যেসব আধুনিক আচার-আচরণ জীবন ধারা তাকে শহর সংস্কৃতি বলে।

13. সাংস্কৃতিক দ্বন্দ্ব কি?
উত্তর: দুই বা ততোধিক সংস্কৃতির মধ্যকার বিরোধকে সাংস্কৃতিক দ্বন্দ্ব বলা হয়।

14. বাংলাদেশের দুটি উপসংস্কৃতির নাম লিখ।
উত্তর: হিজড়া ও বেদে সংস্কৃতি।

15. বাঙালী উপসংস্কৃতির তিনটি উদাহরণ দাও।
উত্তর: হিজড়া সংস্কৃতি, বেঁদে সংস্কৃতি ও আরাধ সংস্কৃতি।

16. সংস্কৃতির জনক কাকে বলা হয়?
উত্তর: E B Taylor কে সংস্কৃতির জনক বলা হয়।

17. 'Primitive Culture' গ্রন্থটি কার লিখা?
উত্তর: নৃ-বিজ্ঞানী E B Taylor এর।

18. বাংলা সনের প্রবর্তক কে ছিলেন?অথবা, বাংলা সনের প্রবর্তক কে?
উত্তর: বাংলা সনের প্রবর্তক হলেন সম্রাট আকবর।

19. সাংস্কৃতিক ব্যবধান ধারণার প্রবক্তা কে? জি. বি. ২০১৭, ২০১৯/
উত্তর: ডব্লিউ. এফ. অগবার্ন (W. F. Ogburn)।

অধ্যায় ৬
বাংলাদেশের লোকসংস্কৃতি এবং এর বিশেষ রাপ

1. লোক সংস্কৃতির আরেক নাম কি?
উত্তর: লোক সংস্কৃতির আরেক নাম গ্রামীণ সংস্কৃতি।

2. লোক সংস্কৃতির দুটি বৈশিষ্ট্য লেখ।
উত্তর: ১. গ্রামীণ মানুষের আবহমান জীবন প্রবাহ ও ২. জীবনের ঐতিহ্যবাহী ফসল।

3. নকশি কাথী কি?
উত্তর: নকশি কাঁথা এক ধরনের লোক বুনন শিল্প।

4. গম্ভীরা কোন অঞ্চলের লোক সংগীত?
উত্তর: গম্ভীরা রাজশাহী অঞ্চলের লোক সংগীত।

5. বাংলা সংস্কৃতির ধারা কয়টি ও কি কি?
উত্তর: বাংলা সংস্কৃতির ধারা তিনটি। (ক) নগর সংস্কৃতি (খ) গ্রামীণ সংস্কৃতি ও (গ) উপজাতীয় সংস্কৃতি।

6. লোকসংস্কৃতির দুটি উদাহরণ দাও।
উত্তর: গল্প/রূপকথা ও প্রবাদ প্রবচন।

7. বাংলার লোক সঙ্গীতের সম্রাট কে?
উত্তর: ফকির লালন শাহ।

8. ময়মনসিংহ গীতিকা কে সংগ্রহ করেন?
উত্তর: দীনেশ চন্দ্র সেন।

9. বাংলা পিডিয়াতে লোকজ সংস্কৃতির উপাদানকে কয়টি ধারায় ভাগ হয়েছে?
উত্তর: বাংলা পিডিয়াতে লোকজ সংস্কৃতির উপাদানকে প্রধান চারটি ধারায় ভাগ হয়েছে। যেমন- ১. বস্তুগত, ২ মানসজাত; ৩. অনুষ্ঠানমূলক ও ৪. প্রদর্শনমূলক।

10. লোকসংস্কৃতির অন্যতম উৎস কি?
উত্তর: লোকসংস্কৃতির অন্যতম উৎস হচ্ছে সমাজের মানুষের সামাজিক জীবনাচরণ।

11. লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা কি?
উত্তর: লোকসংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ ধারা হলো লোকসাহিত্য।

12. গুণ বা বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে লোকসংস্কৃতির উপাদানসমূহকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর: গুণ বা বৈশিষ্টোর ওপর ভিত্তি করে লোকসংস্কৃতির উপাদানসমূহকে মোটামুটি দুইভাগে ভাগ করা যায়। যেমন: (ক) লোকসংস্কৃতির বস্তুগত উপাদান ও (খ) লোকসংস্কৃতির অবস্তুগত উপাদান।

13. লোকসংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ কি?
উত্তর: লোকসংস্কৃতির বস্তুগত উপাদানসমূহ হলো বাড়িঘর, চেয়ার, টেবিল, দালান কোঠা, আসবাবপত্র, যানবাহন, পোশাড পরিচ্ছেদ, তৈজসপত্র, কুটির শিল্প, খাদ্যদ্রব্য, শৌখিন দ্রব্য, ঔষধপত্র ইত্যাদি।

14. লোকসংস্কৃতির অবস্তুগত উপাদানসমূহ কি?
উত্তর: লোকসাহিত্য; লোকনৃত্য; লোকসংগীত, লোককাহিনী; লোকচিত্র শিল্প: লোকচিকিৎসা; লোকনীতি; লোক ক্রীড়া লোক উৎসব ইত্যাদি।

অধ্যায় ৭
নৃ-তাত্ত্বিক ও নরগোষ্ঠী

1. কে প্রথম প্রান্তিক জনগোষ্ঠী প্রত্যয়টি ব্যবহার করেন? অথবা, 'প্রান্তিক জনগোষ্ঠী' প্রত্যয়টি কে কখন প্রথম ব্যবহার করেন?
উত্তর: সমাজবিজ্ঞানী রবার্ট-ই-পার্ক ১৯২৮ সালে সর্বপ্রথম ব্যবহার করেন।

2. প্রান্তিক জনগোষ্ঠি কারা?
উত্তর: কামার, কুমার, বেদে, ওঝাঁ, জেলে, নাপিত ও ঋষি ইত্যাদি।

3.'বেদে সম্প্রদায়' কোন সংস্কৃতির অন্তর্ভুক্ত?
উত্তর: এথনিক সংস্কৃতির।

4. চাকমারা কোন ধর্মাবলম্বী?
উত্তর: বৌদ্ধ ধর্মাবলম্বী।

5. চাকমা সমাজের প্রধান কে?
উত্তর: চাকমা রাজা।

6. বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ নৃতাত্ত্বিক জনগোষ্ঠী কারা এবং তারা কোন অঞ্চলে বসবাস করে?
উত্তর: চাকমা, এদের বেশির ভাগই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে।

7. এথনিক সম্প্রদায়ের আরেক নাম কি?
উত্তর: এথনিক সম্প্রদায়ের আরেক নাম জাতিগোষ্ঠী।

8. Ethnicity শব্দটির উৎপত্তি হয়েছে কিভাবে?
উত্তর: গ্রিক শব্দ Ethness থেকে।

9. "Anthropology" শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে?
উত্তর: গ্রিক ভাষা থেকে।

10. "রাজবংশী” উপজাতিদের বসবাস কোথায়?
উত্তর: উত্তরাঞ্চলে

11. মনিপুরীদের আদি আবাসস্থল কোথায় ও তাদের ধর্ম কি?
উত্তর : তাদের আদি আবাসস্থল আসামের মনিপুরী রাজ্যে। তাদের ধর্ম বেশীর ভাগ হিন্দু ধর্মাবলম্বী।

12. উপজাতীদের সাথে শান্তি চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৯৭ সালের ৭ ডিসেম্বর।

13. বাংলাদেশে গারোদের অবস্থান কোথায়?
উত্তর: ময়মনসিংহ জেলায়।

14. বিশুদ্ধ নৃ-গোষ্ঠী একটি অলীক কল্পনা' -উক্তিটি কার?
উত্তর: স্যার সৈয়দ আহমদ খান।

15. পার্বত্য চট্টগ্রামে বসবাসরত উপজাতিদের অর্থনীতির প্রধান ভিত্তি কি?
উত্তর: জুম চাষ।

16. মারমা জাতি গোষ্ঠির আদিবাস কোথায়?
উত্তর: মায়ানমার।

17. আদিবাসী কারা?
উত্তর: গারো, সাঁওতাল, মুর, চাকমা ও খিয়াং।

18. রাখাইনরা কোন জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত?
উত্তর: রাখাইনরা আরাকানী মানব ধারার মঙ্গোলয়েড জাতিগোষ্ঠীর অন্তর্ভুক্ত।

19. রাখাইনরা বাংলাদেশের কোন কোন অঞ্চলে বাস করে?
উত্তর: বরগুনা, পটুয়াখালী ও কক্সবাজার জেলায়।

20. বাংলাদেশের বসবাসরত দুটি নৃ-গোষ্ঠীর নাম লিখ।
উত্তর: ১. গারো, ২. খাঁসিয়া।

21. বাংলাদেশে বসবাসরত চারটি নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নাম উল্লেখ কর।
উত্তর: মারমা, চাকমা, খাসিয়া ও তৈনচঙ্গা।

22. বাংলাদেশের কোন কোন নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর পরিবার ব্যবস্থা মাতৃতান্ত্রিক?
উত্তর: গারো, খাসিয়া, সাঁওতাল।

23. সাঁওতাল গোত্রগুলোর নাম উল্লেখ কর।
উত্তর: ১. হাঁসডাক গোত্র, ২. সরমু গোত্র, ৩. কিশকো গোত্র, ৪. হেসবর গোত্র, ৫. মারুদী গোত্র, ৬. সুরেন গোত্র ও ৭. টুডু গোত্র।

24. গারোরা বাংলাদেশের কোন এলাকায় বাস করে?
উত্তর: গারোরা বাংলাদেশের ময়মনসিংহ এলাকায় বাস করে।

25. খাসিয়া উপজাতি কোন অঞ্চলে বাস করে?
উত্তর: মৌলভীবাজার।

26. নরগোষ্ঠী কি?
উত্তর: নরগোষ্ঠী হচ্ছে জনসংখ্যার এমন এক অংশ যারা উত্তরাধিকার প্রাপ্ত কতগুলো সাধারণ দৈহিক বৈশিষ্ট্যের অধিকারী তাদেরকে নরগোষ্ঠী বলে।




Post a Comment

Previous Post Next Post