অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: সমাজকর্ম
বিষয়:- সামাজিক সমস্যা বিশ্লেষণ
বিষয় কোড:-২২২১০৫
1. সামাজিক সমস্যার দুটি বৈশিষ্ট্য উল্লেখ কর।
উত্তর: সামাজিক সমস্যা সমাজ থেকে উদ্ভূত এবং এটি একটি অস্বাভাবিক ও অনাকাঙ্ক্ষিত অবস্থা।
2. ল্যাটিন শব্দ 'Colere' এর অর্থ কি?
উত্তর: কর্ষণ বা চাষ।
3. বিখ্যাত গ্রন্থ 'Social Change' এর রচয়িতা কে?
উত্তর: ডব্লিউ. এফ. অগবার্ন (W. F. Ogburn)।
4. সাংস্কৃতিক শূন্যতা কি?
উত্তর: বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির বিকাশে যে তারতম্য পরিলক্ষিত হয়, তাকে সাংস্কৃতিক শূন্যতা বলে।
5. শ্রেণি দ্বন্দ্ব বলতে কি বোঝায়?
উত্তর: সমাজে ধনী ও দরিদ্র শ্রেণির মধ্যে স্বার্থের সংঘাতকে শ্রেণি দ্বন্দ্ব বলে।
6. কাম্য জনসংখ্যা কি?
উত্তর: কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য উপযোগী জনসংখ্যার সংখ্যা।
7. STD এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Sexually Transmitted Diseases।
8. কাম্য জনসংখ্যা তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: এডউইন ক্যানন (Edwin Cannan)।
9. কোন শব্দ থেকে 'Religion' শব্দের উৎপত্তি?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Religare’ থেকে।
10. সমাজকর্ম শিক্ষার রূপকার কে?
উত্তর: Mary Richmond (আধুনিক সমাজকর্মের রূপকার)।
11. ব্যক্তি সমাজকর্মের উপাদান সম্পর্কিত এইচ.এইচ. পার্লম্যানের বক্তব্য কি?
উত্তর: A person with a problem comes to a place where a professional representative helps him by a given process.
12. সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলো লিখ।
উত্তর: (ক) সমাজকল্যাণ প্রশাসন; (খ) সমাজকর্ম গবেষণা; (গ) সামাজিক কার্যক্রম।
13. কোন শব্দ থেকে "Problem" শব্দের উৎপত্তি?
উত্তর: গ্রিক শব্দ 'Problema' থেকে।
14. 'Contemporary Social Problems' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Harold A. Phelps।
15. সাংস্কৃতিক ব্যবধান তত্ত্বের উদ্ভাবক কে?
উত্তর: W. F. Ogburn।
16. AIDS এর পূর্ণরূপ কী?
উত্তর: Acquired Immune Deficiency Syndrome।
17. অর্জিত মর্যাদা কী?
উত্তর: ব্যক্তিগত প্রচেষ্টায় অর্জিত সামাজিক অবস্থানকে অর্জিত মর্যাদা বলে।
18. সামাজিক ব্যাধি কী?
উত্তর: সামাজিক ব্যাধি হলো সমাজে বিরূপ, ক্ষতিকর ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী অবস্থা।
19. রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
উত্তর: ৪টি — জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব।
20. অপরাধবিজ্ঞানের জনক কে?
উত্তর: Cesare Lombroso।
21. 'দারিদ্র্যের দুষ্টচক্র' তত্ত্বটি কে প্রদান করেন?
উত্তর: র্যাগনার নার্কস (Ragnar Nurkse)।
22. তিনটি সামাজিক ব্যাধির নাম লিখ।
উত্তর: যৌতুক, দুর্নীতি ও ভিক্ষাবৃত্তি।
23. সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলো লিখ।
উত্তর: ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সমষ্টি সংগঠন ও উন্নয়ন।
24. মৌসুমী বেকারত্ব কাকে বলে?
উত্তর: ঋতুভিত্তিক কাজের সময় ফুরিয়ে গেলে যে বেকারত্ব দেখা দেয়।
25. 'Evil' শব্দের ব্যুৎপত্তি কী?
উত্তর: প্রাচীন ইংরেজি শব্দ ‘yfel’ থেকে, যার অর্থ অপকার বা অমঙ্গল।
26. প্রবীণ হিতৈষী সংঘ কত সালে স্থাপিত হয়?
উত্তর: ১৯৬০ সালে।
27. “A Handbook of Sociology" গ্রন্থের লেখক কারা?
উত্তর: Ogburn এবং Nimkoff।
28. অনৈতিক পাচার কী?
উত্তর: নারী ও শিশুদের জোরপূর্বক বা প্রতারণার মাধ্যমে বিদেশে যৌনশোষণ, শ্রমশোষণ বা অঙ্গ বিক্রয়ের উদ্দেশ্যে স্থানান্তর।
29. তিনটি সামাজিক প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর: পরিবার, বিবাহ ও ধর্ম।
30. বাংলাদেশ সরকার জনসংখ্যা সমস্যাকে এক নম্বর সমস্যা হিসেবে ঘোষণা করে কবে?
উত্তর: ১৯৭৬ সালে।
31. বাংলাদেশের প্রচলিত আইনে কিশোর কারা?
উত্তর: ৭ থেকে ১৬ বছর বয়সী।
32. 'Analyzing Social Problem' গ্রন্থের লেখক কে?
উত্তর: Dana S. Dunn ও David V. Waller।
33. বেকারত্ব কী?
উত্তর: কাজ করার ইচ্ছা ও সামর্থ্য থাকা সত্ত্বেও কাজ না পাওয়াকে বেকারত্ব বলে।
34. “আমরা যা তাই আমাদের সংস্কৃতি, আমরা যা ব্যবহার করি তাই আমাদের সভ্যতা"-উক্তিটি কার?
উত্তর: ম্যাকআইভার (MacIver)।
35. কোন তারিখে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস পালিত হয়?
উত্তর: ১১ জুলাই।
36. প্রবীণদের বয়সসীমা কত?
উত্তর: ৬০ বছর বা তদূর্ধ্ব।
37. WHO মতে মাদকদ্রব্য কত প্রকার?
উত্তর: ৫ প্রকার — উত্তেজক, প্রশমক, নারকোটিক্স, বিভ্রম সৃষ্টিকারী ও ক্যানাবিস।
38. বাংলাদেশে যৌতুক নিরোধ আইন কবে প্রণীত হয়?
উত্তর: ১৯৮০ সালে।
39. আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থার নাম লিখ।
উত্তর: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (Transparency International)।
40. 'Sociology of Social Problems' গ্রন্থের লেখক কে?
উত্তর: P.B. Horton, Gerald R. Leslie ও Richard F. Larson।
41. 'Culture' শব্দটি কে সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তর: ফ্রান্সিস বেকন (Francis Bacon)।
42. “একটি দেশ দরিদ্র কারণ সে দরিদ্র" - উক্তিটি কার?
উত্তর: র্যাগনার নার্কস (Ragnar Nurkse)।
43. আন্তর্জাতিক মাদক প্রতিরোধ দিবস কবে?
উত্তর: ২৬ জুন।
44. ১৯৮৩ সালের নারী নির্যাতন সম্পর্কিত আইনটির নাম লেখ।
উত্তর: নারী ও শিশু নির্যাতন দমন আইন, ১৯৮৩।
45. কোন শব্দ হতে 'Family' শব্দের উৎপত্তি?
উত্তর: ল্যাটিন শব্দ ‘Famulus’ থেকে।
46. সমানুভূতি কী?
উত্তর: অন্যের অনুভূতি বোঝা এবং তা অনুভব করার ক্ষমতা।
47. সামাজিক সমস্যা বিশ্লেষণের তাত্ত্বিক মতবাদ কয়টি?
উত্তর: ২০টি।
48. সামাজিক সমস্যা কখন সামাজিক ব্যাধিতে পরিণত হয়?
উত্তর: যখন তা দীর্ঘস্থায়ী হয়ে ওঠে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে।
49. বিপরীত সংস্কৃতি কী?
উত্তর: বৃহৎ সংস্কৃতির বিরুদ্ধে সংঘাতময় উপসংস্কৃতি।
50. 'HIV'-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Human Immunodeficiency Virus।
51. দারিদ্র্য রেখা কী?
উত্তর: ন্যূনতম চাহিদা মেটানোর জন্য নির্ধারিত আয়কে ভিত্তি করে নির্ধারিত সীমা।
52. প্রচ্ছন্ন বেকার কারা?
উত্তর: যারা কর্মে নিয়োজিত থাকলেও সম্পূর্ণ দক্ষতা কাজে লাগাতে পারে না।
53. পুষ্টিহীনতা দূরীকরণে জাতীয় কর্মসূচির নাম কী?
উত্তর: জাতীয় পুষ্টি কার্যক্রম (NNP)।
54. আন্তর্জাতিক প্রবীণ দিবস কত তারিখে?
উত্তর: ১ অক্টোবর।
55. কোন দেশভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী সংস্থা?
উত্তর: জার্মানি।
56. “ধর্ম হচ্ছে অতিপ্রাকৃত শক্তিতে বিশ্বাস" - উক্তিটি কার?
উত্তর: ই. বি. টেইলর (E.B. Tylor)।
57. কোন সালে প্রথম নারী উন্নয়ন নীতি প্রণয়ন করা হয়?
উত্তর: ১৯৯৭ সালে।

Post a Comment