অনার্স দ্বিতীয় বর্ষ সাজেশন
ডিপার্টমেন্ট: সমাজকর্ম
বিষয়:- মানবীয় জীববিজ্ঞান
বিষয় কোড:-২২২১০১
1. H.B. Hurlock তাঁর 'Development Psychology' গ্রন্থে বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ৭টি।
2. মানব বিকাশ কি?
উত্তর : মানব বিকাশ হলো দৈহিক আকার-আয়তনের পরিবর্তনসহ আচরণের সামগ্রিক বাঞ্ছিত পরিবর্তন।
3. DNA -এর পূর্ণরূপ লিখ।
উত্তর: DNA -এর পূর্ণরূপ হলো- Deoxyribo Nucleic Acid.
4. জন্মপূর্বকাল কি?
উত্তর: এটি মানব বিকাশের প্রথম পর্যায়। একটি ডিম্বাণু ও একটি শুক্রাণুর মিলনের ফলে জরায়ুতে গর্ভধারণের মাধ্যমে এ স্তরের সূচনা হয়। এক কথায় ভ্রূণ অবস্থা।
5. মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় কাকে?
উত্তর: মস্তিষ্কে সংবাদ প্রেরক সংস্থা বলা হয় থ্যালামাসকে।
6. ফেরেল মানব কি?
উত্তর: ফেরেল মানব হচ্ছে, যেসব মানব শিশু আজন্ম মানব সমাজের বাহিরে, নির্জন বনে বা ইতর প্রাণীর সাহচার্যে বড় হয়েছে তাদেরকে ফেরেল মানব বলে।
7. কোন গ্রন্থি থেকে ইনস্যুলিন নিঃসৃত হয়?
উত্তর: অগ্ন্যাশয় (Pancreas) থেকে ইনস্যুলিন নিঃসৃত হয়।
8. সিজোফ্রেনিয়া রোগের উৎপত্তি নির্ণয় করেছেন কে?
উত্তর: বেলজিয়ামের চিকিৎসক Morel ১৮৬০ সালে।
9. ভিটামিন 'ডি'-এর প্রধান উৎস কোনটি?
উত্তর: ভিটামিন ডি-এর প্রধান উৎস সূর্যের আলো।
10. বিচ্যুত আচরণের তিনটি উদাহরণ লিখ।
উত্তর: দুর্নীতি, অপরাধ করা, ব্যাভিচার।
11. মানসিক চাপের প্রধান উৎসগুলো কি?
উত্তর: ১. হতাশা, ২. দ্বন্দ্ব, ৩. ব্যর্থতা।
12. নিউরণ কি?
উত্তর: নিউরণ হচ্ছে স্নায়ুতন্ত্রের একক।
13. "Development Psychology" গ্রন্থের লেখক কে?
উত্তর: H. B. Hurlock.
14. হরমোন কী?
উত্তর : হরমোন হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যা দেহের বিভিন্ন প্রকার জৈবিক ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণ করে।
15. বংশগতি সূত্রের জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
16. RNA এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Ribo Nucleic Acid
17. লিঙ্গ নির্ধারক ক্রোমোজম কয়টি ও কি কি?
উত্তর: ২টি – X ও Y।
18. ঘুমন্ত মানুষকে হঠাৎ জাগিয়ে তোলে মস্তিষ্কের কোন অংশটি?
উত্তর: থ্যালামাস।
19. মেরুরজ্জুর প্রধান কাজ কি?
উত্তর: উদ্দীপনা স্নায়ু প্রবাহ পরিবহনই মেরুরজ্জুর প্রধান কাজ।
20. গলগণ্ড হয় কিসের অভাবে?
উত্তর: আয়োডিনের অভাবে।
21. হোমিওস্টাসিস কি?
উত্তর: শরীরের অভ্যন্তরীণ পরিবেশের ভারসাম্য রক্ষার প্রক্রিয়াই হোমিওস্টাসিস।
22. 'প্রতিরক্ষা কৌশল' ধারণাটি কে দিয়েছিন?
উত্তর: সিগমুন্ড ফ্রয়েড।
23. ফ্রয়েডের মতে লিবিডো কি?
উত্তর: লিবিডো হলো এক প্রকার মানসিক শক্তি যা মানুষের যৌন ও অন্যান্য প্রবৃত্তিকে চালিত করে।
24. "Schizophrenia' শব্দটি গ্রীক কোন কোন শব্দ থেকে উদ্ভব হয়েছে?
উত্তর: গ্রীক শব্দ schizo (split) এবং phren (mind) থেকে।
25. "Child Development" গ্রন্থের লেখক কে?
উত্তর: H. B. Hurlock।
26. মানব বৃদ্ধি কি?
উত্তর : দেহের আকার, উচ্চতা, ওজন, অঙ্গ-প্রত্যঙ্গের উন্নয়নকে মানবীয় বৃদ্ধি বলে।
27. মানবদেহে ক্রমোজোমের সংখ্যা কত?
উত্তর: ২৩ জোড়া (মোট ৪৬টি)।
28. কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়?
উত্তর: পিটুইটারী গ্রন্থিকে।
29. বয়ঃসন্ধিকালের ব্যাপ্তিকাল উল্লেখ কর।
উত্তর: ১৩-১৮ বছর বয়সকাল।
30. প্রোটিনের দুটি উৎস লিখ।
উত্তর: ১. প্রাণিজ প্রোটিন (মাছ, মাংস) ২. উদ্ভিদজাত প্রোটিন (ডাল, সয়াবিন)।
31. হতাশার দুটো উৎস কি?
উত্তর: ১. যোগ্যতার অবমূল্যায়ন ২. ব্যর্থতা।
32. মনঃসমীক্ষণ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: সিগমুন্ড ফ্রয়েড।
33. অতি অহং কি?
উত্তর: ব্যক্তিত্বের সেই অংশ যা নৈতিকতা ও আদর্শ মেনে চলে।
34. আদিম-সত্তা কী?
উত্তর: জন্মগত জৈবিক প্রবৃত্তির আধার যা তাৎক্ষণিক সুখ চায়।
35. আয়োডিনের অভাবে সৃষ্ট রোগের নাম লিখ।
উত্তর: গলগণ্ড, শিশু মৃত্যুর হার বৃদ্ধি, মানসিক প্রতিবন্ধকতা ইত্যাদি।
36. 'Persona' শব্দের অর্থ কী?
উত্তর: থিয়েটারে ব্যবহৃত মুখোশ বা মুখাবরণ (Mask)।
37. মাতৃগর্ভে শিশুর অবস্থান কত দিন?
উত্তর: প্রায় ২৮০ দিন (৪০ সপ্তাহ)।
38. মস্তিষ্কের কোন অংশ মানুষের আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: হাইপোথালামাস।
39. ভ্রূণ কী?
উত্তর: নিষেকের পর মাতৃগর্ভে বিকাশমান জীবকে ভ্রূণ বলা হয়।
40. ইনস্যুলিন কী?
উত্তর: ইনস্যুলিন একটি হরমোন যা অগ্ন্যাশয় থেকে নিঃসৃত হয় এবং রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে।
41. ডাউন সিনড্রম কী?
উত্তর: এটি একটি জেনেটিক সমস্যা, যেখানে শিশুর ২১ নম্বর ক্রোমোজম অতিরিক্ত থাকে।
42. অভ্যন্তরীণ ভারসাম্য কী?
উত্তর: শরীরের ভেতরের উপাদানসমূহের মধ্যে ভারসাম্যপূর্ণ অবস্থা।
43. বংশগতি কী?
উত্তর: বংশ পরম্পরায় বৈশিষ্ট্য উত্তরাধিকারে পাওয়ার প্রক্রিয়া।
44. কোষ কী?
উত্তর: প্রতিটি জীবের মৌলিক গঠন ও কার্যকর একক।
45. শিশু অপব্যবহারের দুটি ধরন লিখ।
উত্তর: ১. শারীরিক অপব্যবহার ২. যৌন অপব্যবহার।
46. কোন গ্রন্থি মানব দেহে এন্টিবডি তৈরিতে সহায়তা করে?
উত্তর: থাইমাস গ্রন্থি T-cells প্রস্তুতিতে সহায়তা করে, যা এন্টিবডি তৈরিতে ভূমিকা রাখে।
47. অটিজম কী?
উত্তর: শিশুর বিকাশজনিত সমস্যার কারণে তার ভাষা, সমাজিকতা ও আচরণে অস্বাভাবিকতা দেখা যায়।
48. শর্করার দুটি উৎস লিখ।
উত্তর: চাল ও গম।
49. মানবীয় আচরণ ও বিকাশে ব্যক্তি সমাজকর্মের দুটি ব্যবহার লিখ।
উত্তর: ১. সমস্যা অনুধাবন করা ২. সমস্যা সমাধানে সহায়তা করা।
50. S-O-R এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Stimulus – Organism – Response
51. বিচ্যুত আচরণের একটি উদাহরণ দাও।
উত্তর: দুর্নীতি।
52. 'Patho Phobia' কী?
উত্তর: কোনো রোগ নিয়ে অযৌক্তিক ভয়।
53. কোন ভিটামিন রক্তক্ষরণ প্রতিরোধ করে?
উত্তর: ভিটামিন কে।
54. লিঙ্গ বৈষম্য কী?
উত্তর: নারী-পুরুষের মাঝে সামাজিক ও আচরণগত পার্থক্যকে বোঝায়।
55. মেরুরজ্জু বা সুষুম্নাকাণ্ড কী?
উত্তর: মস্তিষ্ক থেকে দেহের বিভিন্ন অংশে স্নায়ু বার্তা পরিবাহক একটি রজ্জু।
56. ভিটামিন 'এ'-এর দুটি উৎস লেখ।
উত্তর: তেল, ঘি ও ডিম।
57. শিশু নির্যাতনের একটি উদাহরণ দাও।
উত্তর: শারীরিক নির্যাতন।
58. সামাজিক বিকাশ প্রক্রিয়ার দুটি উপাদান লেখ।
উত্তর: আন্তঃসামাজিকীকরণ ও সামাজিক সম্পর্ক।
59. মানসিক চাপ কী?
উত্তর: অভ্যন্তরীণ হতাশা ও ব্যর্থতার কারণে সৃষ্ট মানসিক ভারসাম্যহীন অবস্থা।
60. বিকাশ কী?
উত্তর: দৈহিক, মানসিক ও আচরণগত পরিবর্তনের সমষ্টি।
61. কত জোড়া ক্রমোজম জীবকোষ সৃষ্টি করে?
উত্তর: ২৩ জোড়া।
62. 'Child Development' গ্রন্থের রচয়িতা কে?
উত্তর: Elizabeth Bergner Hurlock।
63. মস্তিষ্কের কোন অংশ আবেগ নিয়ন্ত্রণ করে?
উত্তর: হাইপোথালামাস।
64. লিবিডো কী?
উত্তর: মানুষের মানসিক প্রবৃত্তিকে চালিতকারী শক্তি।
65. DNA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Deoxyribonucleic Acid.
66. প্রোটিনের একটি উৎস লেখ।
উত্তর: প্রাণিজ প্রোটিন।
67. বংশগতির সূত্রের জনক কে?
উত্তর: গ্রেগর জোহান মেন্ডেল।
68. লিঙ্গ নির্ধারণকারী ক্রোমোজোম কয়টি?
উত্তর: ২টি (X এবং Y)।
69. ভিটামিন 'ডি'-এর প্রধান উৎস কোনটি?
উত্তর: সূর্যের আলো।
70. কোন গ্রন্থিকে প্রভুগ্রন্থি বলা হয়?
উত্তর: পিটুইটারী গ্রন্থিকে।
71. নিউরন কী?
উত্তর: স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক।
72. ভ্রূণ কী?
উত্তর: নিষেকের পর গর্ভে বিকাশমান অবস্থাকে ভ্রূণ বলে।
73. DNA-এর পূর্ণরূপ লেখ।
উত্তর: Deoxyribonucleic Acid।
.png)
Post a Comment